২৬ অক্টোবর, ২০২১

হাসিনা ক্ষমতায় থাকাকালীন আইন শৃংখলার অবনতি এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং হুমকি

হাসিনা ক্ষমতায় থাকাকালীন আইন শৃংখলার অবনতি এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং হুমকি


চাল চুরির সংবাদ প্রকাশ করায় সা়ংবাদিক এর নামে মামলা
ঠাকুরগাঁওয়ে চাল চুরির প্রতিবেদন প্রকাশ করায় মামলা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর নামে , জাগোনিউজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রতিবেদক তানভীর হাসান (শাওন আমিন) এবং রহিম শুভ-র বিরুদ্ধে৷ শনিবার রাতে ডিজিটাল আইনে বালিয়াডাঙ্গি থানায় মামলাটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী৷
এজাহারে বলা হয়েছে, ৯ এপ্রিল বালিয়াডাঙ্গি উপজেলায় ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়৷ এর একদিন আগে তানভীর হাসান এবং রহিম শুভ মোমিনুল ইসলাম ভাসানীকে ‘চাল চোর’ বলে ফেসবুকে পোস্ট দেন৷ পরে মোমিনুল ইসলাম ভাসানীর বড় ভাই বড় পালাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়৷ এতে মোমিনুল ইসলাম ভাসানী নিজের ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার অভিযোগে মামলা করেন৷
তানভীর হাসান স্বীকার করেন যে তার প্রতিবেদনে ভুল ছিল৷ তিনি বলেন, ‘‘আমার প্রতিবেদনে একটু ভুল ছিল৷ যার গোডাউন থেকে চাল উদ্ধার করা হয়েছে, তার নামের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাইয়ের নামের মিল রয়েছে৷ তাই তার ভাই বলে খবরের হেডিং-এ উল্লেখ করা হয়েছিল৷ আমরা কিছুক্ষণ পরেই তা সংশোধন করে দেই৷ কিন্তু তারপরও মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা৷ পুলিশ খুব দ্রুত মামলা নেয়৷ আসলে এখানে আমরা যারা করোনায় ত্রাণের চাল চুরির বিরুদ্ধে লিখি, তাদের শায়েস্তা করতেই এই মামলা৷ আমরা যাতে আর কোনো প্রতিবেদন করতে না পারি সেজন্যই এই হীন প্রচেষ্টা৷

আওয়ামীলীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলে পরিণতি
আওয়ামীলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বা লেখালেখি করলে হুমকি ধামকি এবং মামলা খেতে হয়।


মূলত ঐদিন ৯ইে এপ্রিল ৬৮ বস্তা নয় ৮২১ বস্তা চাল উদ্ধার করা হয়। তবুও যেন পুলিশ সাংবাদিকদের উপর একটু বেশিই তৎপর, এযেনো চালচোরদের বিরোধিতা নয়, দেশদ্রোহীতা।

শেয়ার করুন

0 coment rios: